Psalms 72:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর নাম অনন্তকাল পর্যন্ত স্থায়ী হবে; সূর্যের স্থিতি পর্যন্ত তাঁর নাম সতেজ থাকবে; মানুষেরা তাঁতে দোয়া পাবে; সমস্ত জাতি তাঁকে সুখী বলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর নাম চিরস্থায়ী হোক; ততদিন হোক যতদিন সূর্য আলো দেবে। সমুদয় জাতি তাঁর মাধ্যমে আশীর্বাদ পাবে, এবং তারা তাঁকে ধন্য বলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার নাম অনন্তকাল থাকিবে; সূর্য্যের স্থিতি পর্য্যন্ত তাঁহার নাম সতেজ থাকিবে; মনুষ্যেরা তাঁহাকে আশীর্ব্বাদ পাইবে; সমুদয় জাতি তাঁহাকে ধন্য ধন্য বলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার নাম অনন্তকাল থাকিবে; সূর্যের স্থিতি পর্যন্ত তাঁহার নাম সতেজ থাকিবে; মনুষ্যেরা তাঁহাতে আশীর্বাদ পাইবে; সমুদয় জাতি তাঁহাকে ধন্য ধন্য বলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর সুনাম চিরকাল স্থায়ী হোক; সূর্য যতদিন আলো দেবে ততদিন তাঁর সুনাম বহাল থাকুক। তাঁর মধ্য দিয়ে সমস্ত জাতি যেন আশীর্বাদ পায়; তারা তাঁকে ধন্য বলুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর সুনাম চিরকাল স্থায়ী হোক; সূর্য যতদিন আলো দেবে ততদিন তাঁর সুনাম বহাল থাকুক। তাঁর মধ্য দিয়ে সমস্ত জাতি যেন দোয়া পায়; তারা তাঁকে ধন্য বলুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর খ্যাতি হোক চিরস্থায়ী, সূর্য যতদিন থাকবে ততদিন স্থায়ী হোক তাঁর সুনাম। তাঁর মাধ্যমেই লোকে হবে আশিসপ্রাপ্ত সকল জাতিই করুক তাঁর প্রশস্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যেন চিরদিনের জন্য বিখ্যাত হয়ে যান| যতদিন সূর্য প্রতিভাত হবে, ততদিন যেন লোকরা তাঁর নাম মনে রাখে| লোকরা যেন তাঁর আশীর্বাদ পায় এবং সকলে যেন তাঁকে আশীর্বাদ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর নাম চিরকাল থাকবে; সূর্য্য থাকা পর্যন্ত তাঁর নাম সতেজ থাকবে; মানুষেরা তাতে আশীর্বাদ পাবে; সমস্ত জাতি তাকে ধন্য ধন্য বলবে।