Psalms 72:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি দুঃখী লোকদের বিচার করবেন, তিনি দরিদ্রের সন্তানদেরকে উদ্ধার করবেন, কিন্তু জুলুমবাজকে চূর্ণ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি লোকেদের মাঝে পীড়িতদের বিচার করুন আর অভাবীদের ছেলেমেয়েদের রক্ষা করুন; তিনি অত্যাচারীকে চূর্ণ করুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি দুঃখী প্রজাগণের বিচার করিবেন, তিনি দরিদ্রের সন্তানদিগকে ত্রাণ করিবেন, কিন্তু উপদ্রবীকে চূর্ণ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি দুঃখী প্রজাগণের বিচার করিবেন, তিনি দরিদ্রের সন্তানদিগকে ত্রাণ করিবেন, কিন্তু উপদ্রবীকে চূর্ণ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর রাজ্যের অত্যাচারিত লোকদের উপর তিনি ন্যায়বিচার করুন; তাঁর গরীবদের বাঁচান আর অত্যাচারীদের চুরমার করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর রাজ্যের অত্যাচারিত লোকদের উপর তিনি ন্যায়বিচার করুন; তাঁর গরীবদের বাঁচান আর জুলুমবাজদের চুরমার করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীনদুঃখী প্রজাদের পক্ষে তিনি করুন ন্যায় বিচার, দরিদ্রদের করুন উদ্ধার অত্যাচারীদের চূর্ণ করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজাকে দীন মানুষের প্রতি সুবিচার করতে দিন| সহায় সম্বলহীনকে তিনি যেন সাহায্য করেন| ওদের যারা আঘাত করে তাদের যেন উনি শাস্তি দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি দুঃখী লোকেদের বিচার করবেন, তিনি দরিদ্র সন্তানদের রক্ষা করবেন এবং অত্যাচারীদের ভেঙে ফেলবেন।