Psalms 72:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর সময়ে ধার্মিক লোক প্রফুল্ল হবে, চন্দ্রের স্থিতিকাল পর্যন্ত প্রচুর শান্তি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর সময়ে ধার্মিক উন্নতি লাভ করবে আর চন্দ্রের শেষকাল পর্যন্ত সমৃদ্ধি উপচে পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার সময়ে ধার্ম্মিক লোক প্রফুল্ল হইবে, চন্দ্রের স্থিতিকাল পর্য্যন্ত প্রচুর শান্তি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার সময়ে ধার্মিক লোক প্রফুল্ল হইবে, চন্দ্রের স্থিতিকাল পর্যন্ত প্রচুর শান্তি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর আমলে ঈশ্বরভক্তেরা যেন প্রচুর আশীর্বাদ পায়; যতদিন চাঁদ থাকবে ততদিন তাদের জীবন মংগলে মংগলে ভরে উঠুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর আমলে আল্লাহ্‌ভক্তেরা যেন প্রচুর দোয়া পায়; যতদিন চাঁদ থাকবে ততদিন তাদের জীবন উন্নতিতে ভরে উঠুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর রাজত্বকালে ন্যায় ধর্মের হোক সম্যক বিস্তার, চন্দ্রের অস্তিত্ব যতদিন ততদিন বিরাজ করুক দেশে সমৃদ্ধি ও অপার শান্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যতক্ষণ তিনি রাজা রয়েছেন ততদিন যেন সৎ‌ লোকরা বিকশিত হয়| যতদিন আকাশে চাঁদ রয়েছে ততদিন যেন শান্তি বজায় থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর দিনের ধার্মিক লোক উন্নত হবে, চাঁদের কাল পর্যন্ত প্রচুর শান্তি হবে।