Psalms 73:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসফের কাওয়ালী। আল্লাহ্‌ সত্যিই মঙ্গলস্বরূপ, ইসরাইলের পক্ষে, যারা শুদ্ধচিত্ত তাদের পক্ষে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিশ্চয়, ঈশ্বর ইস্রায়েলের পক্ষে মঙ্গলময়, যারা হৃদয়ে শুদ্ধ তাদের পক্ষে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর নিতান্তই মঙ্গলস্বরূপ, ইস্রায়েলের পক্ষে, যাহারা শুদ্ধচিত্ত তাহাদের পক্ষে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর নিতান্তই মঙ্গলস্বরূপ, ইস্রায়েলের পক্ষে, যাহারা শুদ্ধচিত্ত তাহাদের পক্ষে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের অন্তর খাঁটি সেই ইস্রায়েলীয়দের পক্ষে ঈশ্বর সত্যিই মংগলময়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের অন্তর খাঁটি সেই বনি-ইসরাইলদের পক্ষে আল্লাহ্‌ সত্যিই মেহেরবান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্তর যাদের নির্মল, ন্যায়নিষ্ঠ যারা, তাদের প্রতি ঈশ্বর কত মঙ্গলময়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর সত্যিই ইস্রায়েলের সঙ্গে ভালো ব্যবহার করছেন| যাদের হৃদয় শুচি তাদের সঙ্গে ঈশ্বর ভালো ব্যবহার করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্যিই ঈশ্বর, ইস্রায়েলের পক্ষে মঙ্গলময়, তাদের পক্ষে যাদের হৃদয় বিশুদ্ধ।