Psalms 73:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তাদের লোকেরা তাদের দিকে ফিরে, তারা যা বলে তা পানির মত গিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য তাদের লোকেরা তাদের দিকে ফেরে আর প্রচুর জলপান করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইজন্য তাহাদের জনতা সেই দিকে ফিরে, প্রচুর জল তাহাদের দ্বারা গিলিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য তাহাদের জনতা সেই দিকে ফিরে, আর তাহাদের কথা জলের ন্যায় গিলিতে থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেজন্য ঈশ্বরের লোকেরা মন্দ পথে ফিরে যায় আর সেই সব কথা প্রচুর পরিমাণে গিলতে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেজন্য আল্লাহ্‌র বান্দারা খারাপ পথে ফিরে যায় আর সেই সব কথা প্রচুর পরিমাণে গিলতে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই মানুষ ওদেরই করে অনুসকরণ, অন্ধভাবে বিশ্বাস করে ওদেরই কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি ঈশ্বরের লোকরা পর্যন্ত সাহায্যের জন্য ওদের কাছে ছুটে যায়| ঐ উদ্ধত লোকরা যা বলে, ওরাও তাই করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য ঈশ্বরের লোকেরা তাদের দিকে ফেরে এবং তারা তাদের মধ্যে কোনো দোষ পায় না।