Psalms 73:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যতদিন আমি আল্লাহ্‌র পবিত্র স্থানে প্রবেশ না করলাম, ও তাদের শেষ ফল বিবেচনা না করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতক্ষণ না পর্যন্ত আমি ঈশ্বরের পবিত্রস্থানে প্রবেশ করলাম; তখন আমি তাদের শেষ পরিণতি বুঝতে পারলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাবৎ আমি ঈশ্বরের ধর্ম্মধামে প্রবেশ না করিলাম, ও তাহাদের শেষ ফল বিবেচনা না করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাবৎ আমি ঈশ্বরের ধর্মধামে প্রবেশ না করিলাম, ও তাহাদের শেষ ফল বিবেচনা না করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যখন আমি ঈশ্বরের পবিত্র জায়গায় গেলাম তখন তাদের শেষ দশার কথা বুঝতে পারলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যখন আমি আল্লাহ্‌র পবিত্র জায়গায় গেলাম তখন তাদের শেষ দশার কথা বুঝতে পারলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যখন আমি তোমার পবিত্র মন্দিরে প্রবেশ করলাম, উপলব্ধি করলাম দুষ্টের চরম পরিণতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ততক্ষণ পর্যন্ত আমি আপনার মন্দিরে যাই নি, আমি ঈশ্বরের মন্দিরে গেলাম এবং তারপর বুঝতে পারলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি ঈশ্বরের পবিত্র স্থানে প্রবেশ করলাম এবং তাদের ভবিষ্যতের বিষয়ে বুঝতে পারলাম।