Psalms 73:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিদ্রা ভঙ্গ হলে পর যেমন স্বপ্ন তুচ্ছ হয়, তেমনি, হে মালিক, তুমি জাগলে তাদের মূর্তিগুলোকে তুচ্ছ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঘুম ভাঙলে যেমন স্বপ্ন তুচ্ছ হয়; তেমনি, হে প্রভু, তুমি জেগে উঠলে তাদের কল্পনাকে তুচ্ছ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিদ্রা ভঙ্গ হইলে পর যেমন স্বপ্ন তুচ্ছ হয়, তেমনি, হে প্রভু, তুমি জাগিলে তাহাদের মায়াপুত্তলিকে তুচ্ছ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিদ্রা ভঙ্গ হইলে পর যেমন স্বপ্ন তুচ্ছ হয়, তেমনি, হে প্রভু, তুমি জাগিলে তাহাদের মায়াপুত্তলিকে তুচ্ছ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘুম ভাঙ্গলে মানুষের কাছে স্বপ যেমন তুচ্ছ হয়ে যায়, তেমনি হে প্রভু, তুমি জাগলে তারাও তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘুম ভাঙ্গলে মানুষের কাছে স্বপ্ন যেমন তুচ্ছ হয়ে যায়, তেমনি হে মালিক, তুমি জাগলে তারাও তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা স্বপ্নের মতই অলীক, জেগে ওঠার পর লোকে ওদের অপচ্ছায়ার মতই তুচ্ছ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, যেমন করে আমরা জেগে উঠে স্বপ্নকে ভুলে যাই, ঐসব লোকরা সেই স্বপ্নের মতই বিস্মৃত হবে| আমাদের রাতের দুঃস্বপ্ন যেমন আপনি অদৃশ্য করে দেন, তেমনি করে আপনি ওই লোকগুলোকে অদৃশ্য করে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্বপ্ন থেকে যেমন একজন জেগে ওঠে তারা ঠিক তেমন; তেমনি হে প্রভু, তুমি যখন জেগে উঠবে তুমিও সেই স্বপ্নের বিষয়ে আর কিছু চিন্তা করবে না।