Psalms 73:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য অহঙ্কার তাদের কণ্ঠের হারের মত, কাপড়ের মত দৌরাত্ম্য তাদেরকে আচ্ছাদন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য অহংকার তাদের গলার হার; তারা হিংসায় নিজেদের আবৃত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইজন্য অহঙ্কার তাহাদের কণ্ঠের হারবৎ, দৌরাত্ম্য বস্ত্রবৎ তাহাদিগকে আচ্ছাদন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য অহঙ্কার তাহাদের কন্ঠের হারবৎ, দৌরাত্ম্য বস্ত্রবৎ তাহাদিগকে আচ্ছাদন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেজন্য অহংকার হয় তাদের গলার হার, আর অত্যাচার হয় তাদের গায়ের কাপড়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেজন্য অহংকার হয় তাদের গলার হার, আর জুলুম হয় তাদের গায়ের কাপড়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই অহঙ্কার ওদের কণ্ঠহার দৌরাত্ম্য অঙ্গের আবরণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ওরা উদ্ধত এবং মানুষকে ঘৃণা করে| এই অহঙ্কারকে তারা গলার মালার মত এবং শৌখিন বস্ত্রের মত সহজেই ধারণ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অহঙ্কার তাদের গলার হারের মত, হিংসা তাদের পোশাকের মত।