Psalms 73:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বিদ্রূপ করে ও দুষ্টতায় উপদ্রবের কথা বলে, অহংকারের বশে তারা জুলুমের ভয় দেখায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা উপহাস করে, আক্রোশে কথা বলে; দাম্ভিকতায় তারা অত্যাচারের হুমকি দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বিদ্রূপ করে, ও দুষ্টতায় উপদ্রবের কথা কহে, তাহারা দর্পকথা কহে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বিদ্রূপ করে, ও দুষ্টতায় উপদ্রবের কথা কহে, তাহারা দর্প কথা কহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের কথায় বিদ্রূপ আর হিংসা রয়েছে; অহংকারের বশে তারা অত্যাচারের ভয় দেখায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের কথায় বিদ্রূপ আর হিংসা রয়েছে; অহংকারের বশে তারা জুলুমের ভয় দেখায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা ব্যঙ্গ করে, ঈর্ষভরে কথা কয়, উদ্ধত স্পর্ধায় উৎপীড়নের ভয় দেখায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকের সম্পর্কে ওরা নির্মম ও অহিতকর কথাবার্তা বলে| অন্যদের কাছ থেকে ওরা কিভাবে সুবিধে নেয় সে সম্বন্ধে ওরা গর্বের সঙ্গে কথা বলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বিদ্রুপ করে মন্দ কথা বলে, তারা গর্বের সঙ্গে হিংসার কথা বলে।