Psalms 74:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসফের মস্কীল। হে আল্লাহ্‌, তুমি কেন আমাদের চিরতরে ত্যাগ করেছ? তোমার চারণভূমির মেষদের বিরুদ্ধে কেন তোমার ক্রোধের আগুন ধূমায়িত হচ্ছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর কেন তুমি আমাদের চিরকালের জন্য পরিত্যাগ করেছ? তোমার চারণভূমির মেষদের প্রতি কেন তোমার ক্রোধ জ্বলে ওঠে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, তুমি কেন চিরতরে ত্যাগ করিয়াছ? আপন চরাণির মেষগণের বিরুদ্ধে কেন তোমার ক্রোধাগ্নি প্রধূমিত হইতেছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, তুমি কেন চিরতরে ত্যাগ করিয়াছ? আপন চারণভূমির মেষগণের বিরুদ্ধে কেন তোমার ক্রোধাগ্নি প্রধূমিত হইতেছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তুমি চিরদিনের জন্য কেন আমাদের ত্যাগ করেছ? তোমার চারণভূমির ভেড়াদের বিরুদ্ধে কেন তোমার ক্রোধের আগুন ধূমিয়ে উঠছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, তুমি চিরদিনের জন্য কেন আমাদের ত্যাগ করেছ? তোমার চারণভূমির ভেড়াদের বিরুদ্ধে কেন তোমার রাগের আগুন ধূমিয়ে উঠছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, কেন তুমি আমাদের চিরতরে করেছ পরিত্যাগ? আপন চারণের মেষপালের বিরুদ্ধে কেন ধূমায়মান তোমার কোপানল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আপনি কি চিরকালের জন্য আমাদের ছেড়ে চলে গেছেন? আপনি কি এখনও আপনার লোকদের ওপর ক্রুদ্ধ আছেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ঈশ্বর তুমি কেন চিরদিনের র জন্য ত্যাগ করেছ? কেন চরানির মেষদের বিরুদ্ধে তোমার রাগের আগুন জ্বলছে?