Psalms 74:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার হাত, তোমার ডান হাত, কেন সঙ্কুচিত করছো? সেটি বক্ষঃস্থল থেকে বের কর, দুশমনদের শেষ করে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেন তুমি তোমার শক্তিশালী ডান হাত আটকে রেখেছ? তা তোমার পোশাকের ভিতর থেকে বের করে শত্রুদের ধ্বংস করো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন হস্ত, আপন দক্ষিণ হস্ত, কেন সঙ্কুচিত করিতেছ? উহা বক্ষঃস্থল হইতে বাহির কর, শত্রু নিঃশেষ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন হস্ত, আপন দক্ষিণ হস্ত, কেন সঙ্কুচিত করিতেছ? উহা বক্ষঃস্থল হইতে বাহির কর, শত্রু নিঃশেষ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেন তুমি তোমার হাতখানা, ঐ ডান হাতখানা লুকিয়ে রেখেছ? তা বুকের মধ্য থেকে বের করে এনে তাদের শেষ করে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেন তুমি তোমার হাতখানা, ঐ ডান হাতখানা লুকিয়ে রেখেছ? তা বুকের মধ্য থেকে বের করে এনে তাদের শেষ করে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেন তুমি সঙ্কুচিত করেছ তোমার দক্ষিণ হস্ত? থেক না নিষ্ক্রিয়, দেখাও তোমার পরাক্রম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, কেন আপনি আমাদের এত কঠিন শাস্তি দিলেন? আপনার বিপুল শক্তি ব্যবহার করে আপনি আমাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার হাত কেন ফিরিয়ে নিলে, তোমার ডান হাত, তোমার পোশাক থেকে ডান হাত বার কর এবং তাদেরকে ধ্বংস কর।