Psalms 74:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও আল্লাহ্‌ই পূর্বকাল থেকে আমার বাদশাহ্‌, দুনিয়ার মধ্যে উদ্ধারের সাধনকর্তা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ঈশ্বর বহুকাল থেকেই আমার রাজা তিনি জগতে পরিত্রাণ নিয়ে আসেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি ঈশ্বরই পূর্ব্বাবধি আমার রাজা, পৃথিবীর মধ্যে পরিত্রাণের সাধনকর্ত্তা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি ঈশ্বরই পূর্বাবধি আমার রাজা, পৃথিবীর মধ্যে পরিত্রাণের সাধনকর্তা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও হে ঈশ্বর, অনেক কাল আগে থেকে তুমিই আমার রাজা; তুমিই এই দুনিয়ার বুকে উদ্ধারের কাজ করছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও হে আল্লাহ্‌, অনেক কাল আগে থেকে তুমিই আমার বাদশাহ্‌; তুমিই এই দুনিয়ার বুকে উদ্ধারের কাজ করছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আদি থেকে হে ঈশ্বর তুমিই আমার রাজা, তোমারই কৃপায় এ বিশ্বজগৎ মহাসঙ্কটে পায় উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর দীর্ঘদিন ধরে আপনি আমাদের রাজা ছিলেন| এই দেশে যে কোন যুদ্ধ জয় করতে আপনি আমাদের সাহায্য করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও ঈশ্বর পুরাকাল থেকে আমার রাজা, পৃথিবীর মধ্যে পরিত্রান কর্তা।