Psalms 74:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ স্মরণ কর, কেমন করে দুশমন তিরস্কার করেছে, মূঢ় জাতি তোমার নাম তুচ্ছ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, মনে রেখো, শত্রুরা কেমন তোমাকে উপহাস করেছে, মূর্খ লোকেরা কীভাবে তোমার নামের অসম্মান করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্মরণ কর, শত্রু সদাপ্রভুকে তিরস্কার করিয়াছে, মূঢ় জাতি তোমার নাম তুচ্ছ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্মরণ কর, শত্রু সদাপ্রভুকে তিরস্কার করিয়াছে, মূঢ় জাতি তোমার নাম তুচ্ছ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, ভুলে যেয়ো না শত্রুরা তোমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছে, অসাড়-বিবেক লোকেরা তোমার নামের অপমান করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, ভুলে যেয়ো না শত্রুরা তোমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছে, অসাড়-বিবেক লোকেরা তোমার নামের অপমান করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর স্মরণ কর, শত্রুরা বিদ্রূপ করেছে তোমাকে, বর্বরের দল কলঙ্ক লেপন করেছে তোমার নামে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মনে রাখবেন কেমন করে শত্রুরা আপনাকে অপমান করেছিলো! ঐ লোকগুলো আপনাকে অপমান করেছিল| ঐসব মূর্খ লোক আপনার নামকে ঘৃণা ও নিন্দে করেছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনে কর, কেমন করে শত্রু তোমাকে অপমান করেছে সদাপ্রভু এবং নির্বোধ লোকেরা তোমার নাম তুচ্ছ করেছে।