Psalms 74:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার মণ্ডলীকে স্মরণ কর, যা তুমি পূর্বকালে ক্রয় করেছ, যা তোমার অধিকারের বংশ হবার জন্য তুমি মুক্ত করেছ; তোমার বাসস্থান সিয়োন পর্বতকে স্মরণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি সেই জাতিকে মনে রেখো, যাদের তুমি প্রাচীনকালে কিনেছ, তোমার অধিকারের লোকেদের, যাদের তুমি মুক্ত করেছ— সিয়োন পর্বত, যেখানে তুমি বসবাস করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার মণ্ডলীকে স্মরণ কর, যাহা তুমি পূর্ব্বকালে ক্রয় করিয়াছ, যাহা তোমার অধিকারের বংশ হইবার জন্য তুমি মুক্ত করিয়াছ; তোমার বাসস্থান সিয়োন পর্ব্বতকে স্মরণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার মণ্ডলীকে স্মরণ কর, যাহা তুমি পূর্বকালে ক্রয় করিয়াছ, যাহা তোমার অধিকারের বংশ হইবার জন্য তুমি মুক্ত করিয়াছ; তোমার বাসস্থান সিয়োন পর্বতকে স্মরণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনে করে দেখ তোমার সেই লোকদের কথা যাদের তুমি অনেক কাল আগেই তোমার করে নিয়েছিলে, যে বংশকে তুমি তোমার অধিকার হিসাবে মুক্ত করে এনেছিলে। মনে করে দেখ সেই সিয়োন পাহাড়ের কথা যাকে তুমি তোমার বাসস্থান করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মনে করে দেখ তোমার সেই লোকদের কথা যাদের তুমি অনেক কাল আগেই তোমার করে নিয়েছিলে, যে বংশকে তুমি তোমার অধিকার হিসাবে মুক্ত করে এনেছিলে। মনে করে দেখ সেই সিয়োন পাহাড়ের কথা যাকে তুমি তোমার বাসস্থান করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্মরণ কর তোমার প্রজাবৃন্দের কথা অতীতে যাদের তুমি এনেছিলে নিজ অধিকারে, আপন উত্তরাধিকারী গোষ্ঠীরূপে যাদের তুমি করেছিলে মুক্তদাসত্বের শৃঙ্খল থেকে, স্মরণ কর সেই সিয়োন-গিরিকে, যা ছিল তোমার পীঠস্থান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে আপনি যে সব লোকদের এনেছিলেন তাদের কথা স্মরণ করুন| আপনি আমাদের রক্ষা করেছেন| তাই আমরা সবাই আপনার| সিয়োন পর্বতের কথা স্মরণ করুন, যেখানে আপনি বাস করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার লোকেদেরকে মনে কর, যাকে তুমি অতীতকালে মুক্ত করেছিলে, যাকে তুমি কিনেছিলে তোমার অধিকারের বংশ করবার জন্য এবং সিয়োন পর্বত যেখানে তুমি থাক।