Psalms 74:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার বিপক্ষদের কোলাহল ভুলে যেয়ো না; তোমার প্রতিপক্ষদের কলহ নিয়ত উঠছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার প্রতিপক্ষদের চিৎকার উপেক্ষা কোরো না; তোমার শত্রুদের শোরগোল, যা প্রতিনিয়ত বৃদ্ধি পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার বিপক্ষগণের রব ভুলিও না; তোমার প্রতিরোধীদের কলহ নিয়ত উঠিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার বিপক্ষগণের রব ভুলিও না; তোমার প্রতিরোধীদের কলহ নিয়ত উঠিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার শত্রুদের চেঁচামেচি, তোমার বিরুদ্ধে তাদের যে হৈচৈ সব সময় চলছে, তা ভুলে যেয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার শত্রুদের চেঁচামেচি, তোমার বিরুদ্ধে তাদের যে হৈচৈ সব সময় চলছে, তা ভুলে যেয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিস্মৃত হয়ো না তোমার শত্রুদের সমস্ত গর্জন, সতত সমুত্থিত হচ্ছে তোমার বিরোধীদের উদ্ধত কোলাহল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার শত্রুদের উন্মত্ত চিৎকারের কথা মনে রাখবেন| বার বার ওরা আপনাকে অপমান করেছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভুলে যেও না তোমার বিপক্ষদের রব বা তাদের গর্জন যারা প্রতিনিয়ত তোমাকে তুচ্ছ করে।