Psalms 74:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মনে মনে বললো, ‘আমরা তাদের একেবারে সংহার করি,’ তারা দেশের মধ্যে আল্লাহ্র সমস্ত জমায়েত-স্থান পুড়িয়ে দিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা নিজেদের হৃদয়ে বলল, “আমরা তাদের সম্পূর্ণরূপে চূর্ণ করব!” দেশের যে স্থানে ঈশ্বরের আরাধনা হত সেইসব স্থান তারা পুড়িয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা মনে মনে কহিল, ‘আমরা তাহাদিগকে একেবারে সংহার করি,’ তাহারা দেশের মধ্যে ঈশ্বরের সমস্ত সমাগম-স্থান পোড়াইয়া দিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা মনে মনে কহিল, ‘আমরা তাহাদিগকে একেবারে সংহার করি,’ তাহারা দেশের মধ্যে ঈশ্বরের সমস্ত সমাগম-স্থান পোড়াইয়া দিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা মনে মনে বলেছে, “আমরা ওদের সম্পূর্ণভাবে দাবিয়ে রাখব।” ঈশ্বরের সংগে মিলিত হওয়ার সব জায়গাগুলো তারা পুড়িয়ে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মনে মনে বলেছে, “আমরা ওদের সম্পূর্ণভাবে দাবিয়ে রাখব।” আল্লাহ্র সংগে মিলিত হওয়ার সব জায়গাগুলো তারা পুড়িয়ে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা চেয়েছে আমাদের সমূলে বিনাশ করতে, ভস্ম করেছে এদেশের বুকে তোমার সকল পীঠস্থান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রুরা আমাদের সম্পূর্ণভাবে গুঁড়িয়ে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে| দেশের প্রত্যেকটা পবিত্রস্থান ওরা পুড়িয়ে দিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মনে মনে বলল, “আমরা তাদেরকে ধ্বংস করব,” তারা দেশের মধ্যে ঈশ্বরের সব সমাগমের জায়গা পুড়িয়ে দিয়েছে।