Psalms 74:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা আমাদের চিহ্নগুলো দেখতে পাই না, কোন নবী আর নেই; আমাদের কেউ জানে না, কত দিন এইভাবে চলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের কাছ থেকে আমাদের কোনো নিদর্শন দেওয়া হয়নি; কোনো ভাববাদী আর বেঁচে নেই, আর আমাদের কেউ জানে না এসব কতকালের জন্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা আমাদের চিহ্নসমূহ দেখিতে পাই না, কোন ভাববাদী আর নাই; আমাদের কেহ জানে না, কত দিন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা আমাদের চিহ্নসমূহ দেখিতে পাই না, কোন ভাববাদী আর নাই; আমাদের কেহ জানে না, কত দিন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের জন্য কোন আশ্চর্য কাজ করা হচ্ছে এমন তো আর আমরা দেখি না; কোন নবীও আর নেই; এরকম যে আর কতদিন চলবে তা আমাদের কেউ জানে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের জন্য কোন অলৌকিক চিহ্ন দেখানো হচ্ছে এমন তো আর আমরা দেখি না; কোন নবীও আর নেই; এরকম যে আর কতদিন চলবে তা আমাদের কেউ জানে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা আর দেখি না কোন পবিত্র নিদর্শন, নেই আর কোন প্রবক্তা নবী আমাদের মাঝে, এই দুরবস্থা চলবে আর কতকাল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা আমাদের কোন চিহ্নসমূহ দেখতে পাচ্ছি না| আর কোন ভাববাদী নেই| কেউই জানে না এখন কি করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা আমাদের দেখতে পাইনা আর কোনো ঈশ্বরের চিহ্ন কোনো ভাববাদী আর নাই; আমাদের কেউ জানে না, কত দিন আর অবশিষ্ট থাকবে।