Psalms 75:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করো না। আসফের কাওয়ালী। গজল। হে আল্লাহ্, আমরা তোমার শুকরিয়া করছি, শুকরিয়া করছি, কেননা তোমার নাম নিকটবর্তী; লোকে তোমার অলৌকিক সমস্ত কাজ বর্ণনা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার প্রশংসা করি, কারণ তুমি নিকটবর্তী; লোকেরা তোমার আশ্চর্য ক্রিয়াকলাপ বর্ণনা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্ত্তী; লোকে তোমার আশ্চর্য্য কর্ম্ম সকল বর্ণনা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী; লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই, আমরা তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি কাছেই আছ; লোকে তোমার আশ্চর্য কাজের কথা ঘোষণা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, আমরা তোমাকে শুকরিয়া জানাই, আমরা তোমার শুকরিয়া আদায় করি, কারণ তুমি কাছেই আছ; লোকে তোমার অলৌকিক কাজের কথা ঘোষণা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা তোমার নামের প্রশংসা করি হে ঈশ্বর, জানাই ধন্যবাদ। তোমায় আমরা ডাকি, বর্ণনা করি তোমার আশ্চর্য কীর্তিকলাপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আমরা আপনার প্রশংসা করি! আমরা আপনার প্রশংসা করি| আপনি (আপনার নাম) খুব কাছাকাছি রয়েছেন এবং যে সব আশ্চর্য্য কার্য আপনি করেছেন লোকে তার কথা বলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই, আমরা তোমাকে ধন্যবাদ দিই, কারণ তোমার উপস্থিতি প্রকাশ হবে; লোকে তোমার আশ্চর্য্য কাজের কথা বলবে।