Psalms 75:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি দুষ্টদের সমস্ত শিং কেটে ফেলবো, কিন্তু ধার্মিকদের শিং উন্নত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ঈশ্বর বলেন, “আমি সব দুষ্টের শক্তি চূর্ণ করব, কিন্তু আমি ধার্মিকদের শক্তিবৃদ্ধি করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি দুষ্টগণের সমস্ত শৃঙ্গ কাটিয়া ফেলিব, কিন্তু ধার্ম্মিকগণের শৃঙ্গ উচ্চীকৃত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি দুষ্টগণের সমস্ত শৃঙ্গ কাটিয়া ফেলিব, কিন্তু ধার্মিকগণের শৃঙ্গ উচ্চীকৃত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দুষ্টদের সমস্ত শিং কেটে ফেলে দেব, কিন্তু ঈশ্বরভক্তদের শিং উঁচুতে তোলা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দুষ্টদের সমস্ত শিং কেটে ফেলে দেব, কিন্তু আল্লাহ্ভক্তদের শিং উঁচুতে তোলা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি চূর্ণ করব দুষ্টদের সকল দর্প, কিন্তু ধার্মিকদের শির হবে উন্নত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেন, “মন্দ লোকদের শক্তি আমি হরণ করবো এবং ভাল লোকদের আমি বেশী শক্তি দেবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে বলে “আমি দুষ্টদের সব শক্তিকে কেটে ফেলব, কিন্তু ধার্ম্মিকদের শিং উচ্চকৃত হবে”।