Psalms 75:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়া ও অধিবাসীরা বিলীন হচ্ছে; আমি তার সমস্ত স্তম্ভ স্থাপন করেছি। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন পৃথিবী কাঁপে এবং সব মানুষ অশান্তিতে বাঁচে, আমি তার সব স্তম্ভ সুদৃঢ় রাখি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৃথিবী ও তন্নিবাসীগণ বিলীন হইতেছে; আমি তাহার স্তম্ভ সকল স্থাপন করিয়াছি। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৃথিবী ও তন্নিবাসিগণ বিলীন হইতেছে; আমি তাহার স্তম্ভ সকল স্থাপন করিয়াছি। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবী ও তার মানব-সমাজের নিয়ম-শৃঙ্খলা যখন ভেংগে যায়, তখন আমিই তার থামগুলো টিকিয়ে রাখি। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়া ও তার মানব-সমাজের নিয়ম-শৃঙ্খলা যখন ভেংগে যায়, তখন আমিই তার থামগুলো টিকিয়ে রাখি। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবী ও বিশ্বচরাচর যদিও হয় বিকম্পিত, তবু আমি তার ভিত্তিমূল রাখব সুদৃঢ়। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই কম্পমান এবং পতনোন্মুখ হতে পারে, কিন্তু আমি ওদের দৃঢ় সংবদ্ধ করে রাখবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও পৃথিবী এবং অধিবাসীরা ভয়ে কাঁপছে, আমি তার স্তম্ভ সব স্থাপন করি।