Psalms 75:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আল্লাহ্‌ই বিচারকর্তা; তিনি কাউকে নত, কাউকে বা উন্নত করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর একমাত্র বিচার করেন: তিনি কাউকে নত করেন বা কাউকে উন্নীত করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ঈশ্বরই বিচারকর্ত্তা; তিনি কাহাকে নত, কাহাকে বা উন্নত করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ঈশ্বরই বিচারকর্তা; তিনি কাহাকে নত, কাহাকে বা উন্নত করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ঈশ্বরই বিচার করেন; তিনি একজনকে নীচে নামান ও আর একজনকে উপরে তোলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আল্লাহ্‌ বিচার করেন; তিনি একজনকে নীচে নামান ও আর একজনকে উপরে তোলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একমাত্র ঈশ্বরই সর্বনিয়ন্তা, তিনিই করেন কাউকে অবনত, কাউকে বা উন্নত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুই বিচারক| কে গুরুত্বপূর্ণ হবে তা ঈশ্বরই স্থির করেন| ঈশ্বর একজন ব্যক্তিকে তুলে নেন এবং তাকে গুরুত্বপূর্ণ করে তোলেন| অন্যদিকে, তিনি অন্য এক ব্যক্তিকে টেনে নামিয়ে দেন এবং তাকে গুরুত্বহীন করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ঈশ্বরই বিচারকর্ত্তা; তিনি এক জনকে নত করেন এবং অন্য জনকে উন্নত করেন।