Psalms 76:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের আল্লাহ্ মাবুদের কাছে শপথ কর ও তা পূর্ণ কর; তাঁর চারদিকের সকলে সেই ভয়াবহের কাছে উপঢৌকন আনয়ন করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে শপথ করো ও তা পূর্ণ করো; প্রতিবেশী দেশবাসীরা তাঁর কাছে উপহার নিয়ে আসুক যিনি সকলের কাছে ভয়াবহ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে মানত কর, ও তাহা পূর্ণ কর; তাঁহার চতুর্দ্দিক্স্থ সকলে সেই ভয়াবহের নিকটে উপঢৌকন আনয়ন করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে মানত কর, ও তাহা পূর্ণ কর; তাঁহার চতুর্দিকস্থ সকলে সেই ভয়াবহের নিকটে উপঢৌকন আনয়ন করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে মানত কর আর তা পূরণ কর। যিনি ভয়ের পাত্র তাঁর উদ্দেশে চারদিকের দেশ থেকে লোকে উপহার আনুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র কাছে মানত কর আর তা পূরণ কর। যিনি ভয়ের পাত্র তাঁর উদ্দেশে চারদিকের দেশ থেকে লোকে উপহার আনুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে পূর্ণ কর তোমার অঙ্গীকার, আন উপহার হে জাতিবৃন্দ, তাঁর চতুর্দিকে রয়েছ যারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা তোমরা ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে| এখন, যা প্রতিশ্রুতি করেছিলে, তা তাঁকে দাও| পৃথিবীর প্রত্যেকটি জায়গার মানুষ ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে| তারা তাঁর কাছে উপহার নিয়ে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুুর কাছে মানত কর ও তা পূর্ণ কর; তার চারিদিকের সবাই সেই ভয়াবহের কাছে উপহার আনুক।