Psalms 77:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। যিদুথূনের প্রণালীতে। আসফের কাওয়ালী। আমি চিৎকার করে আল্লাহ্র কাছে কান্নাকাটি করবো; চিৎকার করে আল্লাহ্র কাছে কান্নাকাটি করবো, তিনি আমার কান্না শুনে জবাব দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ঈশ্বরের কাছে সাহায্যের প্রার্থনা করলাম; আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন তিনি কর্ণপাত করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি স্বরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব; স্বরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব, তিনি আমার প্রতি কর্ণপাত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি স্বরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব; স্বরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব, তিনি আমার প্রতি কর্ণপাত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি চিৎকার করে ঈশ্বরের কাছে কাঁদছি; আমি ঈশ্বরের কাছে চিৎকার করছি যেন তিনি তা শুনে উত্তর দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি চিৎকার করে আল্লাহ্র কাছে কাঁদছি; আমি আল্লাহ্র কাছে চিৎকার করছি যেন তিনি তা শুনে জবাব দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সরবে ক্রন্দন করি ঈশ্বরের কাছে, তাঁরই কাছে জানাই আকুতি, তিনি কর্ণপাত করেন আমার আবেদনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঈশ্বরের কাছে কেঁদে পড়েছিলাম এবং সাহায্যের জন্য প্রার্থনা করেছি| হে ঈশ্বর, আমি উচ্চস্বরে আপনাকে ডেকেছি, আমার কথা শুনুন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার স্বরে ঈশ্বরের কাছে আর্তনাদ করব; আমি আমার স্বরে ঈশ্বরের কাছে আর্তনাদ করব এবং আমার ঈশ্বর আমার আর্তনাদ শুনবেন।