Psalms 77:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি বললাম, এটাই আমার দুঃখ যে, সর্বশক্তিমানের ডান হাতখানা বদলে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি ভাবলাম, “এই আমার পরিণতি; পরাৎপরের হাত আমার বিরুদ্ধে গিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল [স্মরণ করিব] ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল [স্মরণ করিব]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বললাম, “এটাই আমার দুঃখ যে, মহান ঈশ্বরের ডান হাতখানা বদলে গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বললাম, “এটাই আমার দুঃখ যে, আল্লাহ্‌তা’লার ডান হাতখানা বদলে গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বলি: বড় দুঃখ আমার পরাৎপরের বাহুবল কি খর্ব হয়েছে আজ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি ভাবলাম, “যে বিষয়টা আমায় সব থেকে বেশী বিব্রত করলো তা হল: পরাৎ‌‌পর কি তাঁর ক্ষমতা হারিয়েছেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি বললাম, “এ আমার দুঃখ, যখন সর্ব শক্তিমান তাঁর ডান হাতকে আমাদের দিকে প্রসারিত করেছিলেন, সেই বছরগুলি স্মরণ করি।”