Psalms 77:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদের সমস্ত কাজ উল্লেখ করবো; তোমার পূর্বকালীন অলৌকিক সমস্ত কাজ স্মরণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সদাপ্রভুর কাজগুলি স্মরণ করব; হ্যাঁ! আমি তোমার পূর্বকালের আশ্চর্য কাজসকল মনে করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভুর কর্ম্ম সকল উল্লেখ করিব; তোমার পূর্ব্বকালীন আশ্চর্য্য ক্রিয়া সকল স্মরণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব; তোমার পূর্বকালীন আশ্চর্য ক্রিয়া সকল স্মরণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সব কাজের কথা আমি মনে করব; হ্যাঁ, মনে করব পুরানো দিনে তোমার করা আশ্চর্য কাজগুলোর কথা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সব কাজের কথা আমি মনে করব; হ্যাঁ, মনে করব পুরানো দিনে তোমার করা কুদরতি কাজের কথা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমি স্মরণে রাখব তোমার মহান কীর্তিরাজি বিস্মৃত হব না তোমার পরমাশ্চর্য কর্মের কথা, অতীতে যা তুমি করেছিলে সম্পাদন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু কি করেছেন তা আমার স্মরণে আছে| হে ঈশ্বর, অতীতে যে সব আশ্চর্য্য কার্য আপনি করেছিলেন, তা আমার স্মরণে আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, আমি তোমার কাজগুলি স্মরণ করব; আমি তোমার পূর্বের আশ্চর্য্য কাজগুলি স্মরণ করব।