Psalms 77:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্, জলরাশি তোমাকে দেখলো; জলরাশি তোমাকে দেখে কেঁপে উঠলো, সমস্ত জলধিও বিচলিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জলধি তোমাকে দেখল, হে ঈশ্বর, জলধি তোমাকে দেখল আর কুঁকড়ে গেল; মহা অতল কম্পিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, জলসমূহ তোমাকে দেখিল; জলসমূহ তোমাকে দেখিল, কম্পিত হইল, জলধি সকলও বিচলিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, জলসমূহ তোমাকে দেখিল; জলসমূহ তোমাকে দেখিল, কম্পিত হইল, জলধি সকলও বিচলিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, সাগরের জল তোমাকে দেখেছিল; তোমাকে দেখে জল অস্থির হয়ে উঠল, তার গভীর তলা পর্যন্ত কেঁপে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, সাগরের পানি তোমাকে দেখেছিল; তোমাকে দেখে পানি অস্থির হয়ে উঠল, তার গভীর তলা পর্যন্ত কেঁপে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, জলরাশি দেখল তোমায়, মহা আতঙ্কে হল আলোড়িত, তোমার দর্শনে গবীর জলধি হল কম্পমান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনাকে দেখে জলও ভীত হয়েছিলো| গভীর জলরাশি আপনাকে দেখে ভয়ে কেঁপে গিয়েছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ঈশ্বর, সমস্ত সমুদ্র তোমাকে দেখল; সমস্ত সমুদ্র তোমাকে দেখল এবং তারা ভীত হল, গভীর সমুদ্র বিচলিত হল।