Psalms 77:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মেঘমালা পানির ধারা বর্ষণ করলো, আসমান গর্জন করলো, তোমার তীরগুলো চারদিকে চমকাতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মেঘ বৃষ্টি নিয়ে এল, আকাশমণ্ডল বজ্রধ্বনি প্রতিধ্বনিত করল; তোমার বিদ্যুতের তির এদিক-ওদিক চমকে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জলধর সকল জলধারা বর্ষণ করিল, মেঘমালা গর্জ্জন করিল, তোমার বাণ সকলও বিক্ষিপ্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জলধর সকল জলধারা বর্ষণ করিল, মেঘমালা গর্জন করিল, তোমার বাণ সকলও বিক্ষিপ্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মেঘ জল ঢেলে দিল, আকাশে বাজের গর্জন হল; তোমার বিদ্যুতের তীর এখানে ওখানে চম্‌কাতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেঘ পানি ঢেলে দিল, আকাশে বাজের গর্জন হল; তোমার বিদ্যুতের তীর এখানে ওখানে চম্‌কাতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেঘপু্ঞ্জ বর্ষণ করল বারিধারা, আকাশ হল বজ্রনাদে মুখর, ঝলসে উঠল তোমার অগ্নিবাণ চতুর্দিকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঘন মেঘে জল সিঞ্চন করেছিলো| লোকে উঁচু মেঘে দারুণ বজ্র নির্ঘোষ শুনেছিলো| তারপর আপনার বিদ্যুতের তীর সারা মেঘে ঝলক দিয়ে উঠেছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত মেঘ জলের ধারা বর্ষণ করল, আকাশমণ্ডল গর্জন করল, তোমার সমস্ত তিরগুলি বিক্ষিপ্ত হল।