Psalms 77:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঘূর্ণিবাতাসে তোমার বজ্রের ধ্বনি হল, বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করলো, দুনিয়া কেঁপে উঠলো ও দুলতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঘূর্ণিঝড়ের মধ্যে তোমার বজ্রধ্বনি শোনা গেল, তোমার বিদ্যুৎ পৃথিবী আলোকিত করল; জগৎ কম্পিত হল আর টলমল করে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চক্রবাতে তোমার বজ্রের ধ্বনি হইল, বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করিল, পৃথিবী কম্পমান ও টলটলায়মান হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চক্রবাতে তোমার বজ্রের ধ্বনি হইল, বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করিল, পৃথিবী কম্পমান ও টলটলায়মান হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘূর্ণিঝড়ে তোমার বাজের শব্দ শোনা গেল, তোমার বিদ্যুতের ঝলক্‌ জগৎ আলোময় করল; পৃথিবী কাঁপল ও টলমল করে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘূর্ণিঝড়ে তোমার বাজের শব্দ শোনা গেল, তোমার বিদ্যুতের ঝলক্‌ দুনিয়া আলোময় করল; দুনিয়া কাঁপল ও টলমল করে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঘূর্ণিবায়ুতে নিনাদিত হল তোমারবজ্রের ধ্বনি, বিদ্যুৎ ঝলকে ভুবন হল আলোকিত টলমল হল পৃথিবী মহাপ্রকম্পনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গুরু গুরু গর্জনের বজ্রধ্বনিতে আকাশ ভরে উঠেছিলো| বিদ্যুৎ ঝলকে সারা পৃথিবী আলোকিত হয়ে উঠেছিলো| পৃথিবী শিহরিত ও কম্পিত হয়েছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঝড়ের মধ্যে থেকে তোমার বজ্রের মত ধ্বনি শোনা গেল, বিদ্যুৎ জগৎকে আলোকিত করল, পৃথিবী কেঁপে গেল ও টলে উঠল।