Psalms 77:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সঙ্কটের দিনে আমি প্রভুর খোঁজ করলাম; রাতের বেলায় আমার হাত প্রসারিত থাকলো, সঙ্কুচিত হল না; আমার প্রাণ প্রবোধ মানল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি দুর্দশায় ছিলাম, আমি প্রভুর খোঁজ করলাম; আমার হাত স্বর্গের দিকে তুলে আমি সারারাত প্রার্থনা করলাম, আর আমার প্রাণ স্বস্তি পেল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সঙ্কটের দিনে আমি প্রভুর অন্বেষণ করিলাম; রাত্রিকালে আমার হস্ত বিস্তারিত থাকিল, সঙ্কুচিত হইল না; আমার প্রাণ প্রবোধ মানিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সঙ্কটের দিনে আমি প্রভুর অন্বেষণ করিলাম; রাত্রিকালে আমার হস্ত বিস্তারিত থাকিল, সঙ্কুচিত হইল না; আমার প্রাণ প্রবোধ মানিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিপদের দিনে আমি প্রভুকে ডাকলাম; রাতের বেলা আমার হাত দু’টা ঈশ্বরের দিকে বাড়ানোই থাকত, আমি ক্লান্ত হতাম না; আমার অন্তর সান্ত্বনা পেত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিপদের দিনে আমি মালিককে ডাকলাম; রাতের বেলা আমার হাত দু’টা আল্লাহ্‌র দিকে বাড়ানোই থাকত, আমি ক্লান্ত হতাম না; আমার অন্তর সান্ত্বনা পেত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্কটের দিনে আমি প্রভু পরমেশ্বরের অন্বেষণ করি, সারাটি রাত হস্ত প্রসারিত করে আমি অবিরত নিবিষ্ট থাকি প্রার্থনায়, কোন সান্ত্বনা মানে না আমার মন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রভু, যখনই আমি সমস্যায় পড়ি তখনই আমি আপনার কাছে আসি| সারা রাত আমি আপনার দিকে আমার দুবাহু বাড়িয়ে দিয়েছিলাম| আমার আত্মা আরাম পেতে অস্বীকার করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার সঙ্কটের দিনের আমি প্রভুর খোঁজ করলাম। আমি সমস্ত রাত, আমার হাত বিস্তারিত করে প্রার্থনা করলাম, আমার প্রাণ সান্ত্বনা প্রাপ্ত হল না।