Psalms 77:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আল্লাহ্‌কে স্মরণ করে কাতর আর্তনাদ করছি; ভাবনা করতে করতে আমার রূহ্‌ মূর্চ্ছিত হচ্ছে। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে স্মরণ করলাম, হে ঈশ্বর, আর আমি আর্তনাদ করলাম; আমি ধ্যান করলাম আর আমার আত্মা ক্রমশ ক্ষীণ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ঈশ্বরকে স্মরণ করিয়া কোঁকাইতেছি; ভাবনা করিতে করিতে আমার আত্মা মূর্চ্ছিত হইতেছে। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ঈশ্বরকে স্মরণ করিয়া কোঁকাইতেছি; ভাবনা করিতে করিতে আমার আত্মা মূর্চ্ছিত হইতেছে। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন ঈশ্বরের কথা ভাবতাম তখন দুঃখে কোঁকাতাম; ভাবতে ভাবতে আমি নিরাশ হয়ে পড়তাম। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন আল্লাহ্‌র কথা ভাবতাম তখন দুঃখে কোঁকাতাম; ভাবতে ভাবতে আমি নিরাশ হয়ে পড়তাম। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন ঈশ্বরের কথা আমি ভাবি তখন জর্জরিত হই দীর্ঘশ্বাসে, যখন স্মরণে জাগে তাঁর কথা গভীর বিষাদে পূর্ণ হয় আমার হৃদয়। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঈশ্বর বিষয়ে চিন্তা করেছি এবং আমি যা অনুভব করেছি তা বলতে চেয়েছি| কিন্তু আমি পারি নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আর্তনাদের দিন ঈশ্বরকে স্মরণ করছি; আমি তাঁর বিষয়ে চিন্তা করতে করতে মূর্ছা যাচ্ছি।