Psalms 77:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার রাত্রিকালীন গজল স্মরণ করি, আমি মনে মনে ধ্যান করি; আমার রূহ্ অনুসন্ধান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাতের বেলায় আমার গান আমার মনে এল। আমার হৃদয় ধ্যান করল আর আমার আত্মা প্রশ্ন করল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আমার রাত্রিকালীন গীত স্মরণ করি, আমি মনে মনে ধ্যান করি; আমার আত্মা তত্ত্ব জিজ্ঞাসু হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আমার রাত্রিকালীন গীত স্মরণ করি, আমি মনে মনে ধ্যান করি; আমার আত্মা তত্ত্ব-জিজ্ঞাসু হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাতের বেলায় আমার সব গানের কথা আমার মনে পড়ত; আমি অন্তরে গভীরভাবে চিন্তা করতাম আর মনে মনে প্রশ্ন করতাম-
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাতের বেলায় আমার সব কাওয়ালীর কথা আমার মনে পড়ত; আমি অন্তরে গভীরভাবে চিন্তা করতাম আর মনে মনে প্রশ্ন করতাম-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিশীথে যখন মগ্ন হই ধ্যানে, প্রশ্ন জাগে অন্তরে আমার:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাত্রে আমি আমার গানগুলো সম্পর্কে ভাবি| আমি নিজের সঙ্গে কথা বলি এবং বুঝতে চেষ্টা করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি রাতের বেলায় একবার একটি গান স্মরণ করলাম যা আমি একবার গেয়েছিলাম; আমি মনোযোগের সঙ্গে চিন্তা করলাম এবং কি ঘটেছিল তা আমি আমার হৃদয়ে অনুসন্ধান করলাম।