Psalms 77:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর অটল মহব্বত কি চিরতরে শেষ হয়েছে? তাঁর ওয়াদা কি পুরুষানুক্রমে বিফল থাকবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর অবিচল প্রেম কি চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়েছে? সর্বকালের জন্য কি তাঁর প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার দয়া কি চিরতরে শেষ হইয়াছে? তাঁহার প্রতিজ্ঞা কি পুরুষানুক্রমে বিফল থাকিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার দয়া কি চিরতরে শেষ হইয়াছে? তাঁহার প্রতিজ্ঞা কি পুরুষানুক্রমে বিফল থাকিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর অটল ভালবাসা কি চিরদিনের জন্য শেষ হয়ে গেল? তাঁর প্রতিজ্ঞাও কি চিরকালের জন্য বিফল হয়ে গেল?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর অটল মহব্বত কি চিরদিনের জন্য শেষ হয়ে গেল? তাঁর ওয়াদাও কি চিরকালের জন্য বিফল হয়ে গেল?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর অবিচল প্রেম কি চিরতরে নিঃশেষিত? পুরুষানুক্রমে কি নিষ্ফল হবে তাঁর প্রতিশ্রুতি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের প্রেম কি চিরদিনের জন্য চলে গেল? আবার কি তিনি আমাদের সঙ্গে কথা বলবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর নিয়মের বিশ্বস্ততা কি চিরদিনের র জন্য শেষ হয়ে গিয়েছে? তাঁর প্রতিজ্ঞা কি চিরকালের জন্য বিফল হয়েছে?