Psalms 78:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাঁর সমস্ত কাজ ভুলে গেল, সেসব অলৌকিক কাজ, যা তিনি তাদেরকে দেখিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ভুলে গেল যে তিনি কী করেছিলেন, যে আশ্চর্য কাজগুলি তিনি তাদের দেখিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাঁহার কার্য্য সকল ভুলিয়া গেল, সেই সকল আশ্চর্য্য-কার্য্য, যাহা তিনি তাহাদিগকে দেখাইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাঁহার কার্য সকল ভুলিয়া গেল, সেই সকল আশ্চর্য-কার্য, যাহা তিনি তাহাদিগকে দেখাইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যে কি করেছিলেন তা তারা ভুলে গিয়েছিল, ভুলে গিয়েছিল তাঁর আশ্চর্য কাজের কথা যা তিনি তাদের দেখিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যে কি করেছিলেন তা তারা ভুলে গিয়েছিল, ভুলে গিয়েছিল তাঁর অলৌকিক কাজের কথা যা তিনি তাদের দেখিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা ভুলে গেল তাঁর মহান কীর্তিকলাপ, তাঁর অলৌকিক কীর্তিরাজি, যা তিনি সাধন করেছিলেন তাদের সমক্ষে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যে সব আশ্চর্য্য কার্য করেছিলেন, ইফ্রয়িমের লোকরা তা ভুলে গিয়েছিলো| তিনি যে সব আশ্চর্য্য কার্য ওদের দেখিয়েছিলেন, তা তারা ভুলে গিয়েছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাঁর কাজ ভুলে গেল, সেই সকল আশ্চর্য্য কার্য্য, যা তিনি তাদেরকে দেখিয়ে ছিলেন।