Psalms 78:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সমুদ্রকে বিভক্ত করে তাদেরকে পার করিয়েছিলেন, পানিকে স্তূপাকারে দাঁড় করিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সমুদ্র ভাগ করেছিলেন আর তাদেরকে মাঝখান দিয়ে এগিয়ে নিয়ে গেলেন; প্রাচীরের মতো তিনি জলকে দাঁড় করালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সমুদ্রকে দ্বিধা করিয়া তাহাদিগকে পার করিয়াছিলেন, জলকে স্তূপাকারে দাঁড় করাইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সমুদ্রকে দ্বিধা করিয়া তাহাদিগকে পার করিয়াছিলেন, জলকে স্তূপাকারে দাঁড় করাইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সাগর দু’ভাগ করে তার মধ্য দিয়ে তাদের নিয়ে গিয়েছিলেন; তিনি জলকে ঢিবির মত করে দাঁড় করিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সাগর দু’ভাগ করে তার মধ্য দিয়ে তাদের নিয়ে গিয়েছিলেন; তিনি পানিকে ঢিবির মত করে দাঁড় করিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমুদ্রকে বিভক্ত করে তিনি তাদের নিয়ে গিয়েছিলেন অপর পারে দ্বিধা বিভক্ত জলরাশিকে তিনি প্রাচীরের মত রেখেছিলেন দণ্ডায়মান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর লোহিত সাগরকে দুভাগ করেছিলেন এবং লোকদের সাগর পার করিয়েছিলেন| সেই জল দুধারে একটি শক্তি দেওয়ালের মত দাঁড়িয়েছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সমুদ্রকে ভাগ করে তাদেরকে পার করিয়ে ছিলেন, তিনি জলকে দেওয়ালের মত দাঁড় করিয়েছিলেন।