Psalms 78:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি মরুভূমির মধ্যে শৈল বিদীর্ণ করলেন, তাদেরকে যেন জলধি থেকে প্রচুর পানি পান করালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি মরুপ্রান্তরে শৈল বিভক্ত করলেন আর সমুদ্রের মতো অফুরন্ত জল দিলেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি প্রান্তরমধ্যে শৈল বিদীর্ণ করিলেন, তাহাদিগকে যেন জলধি হইতে প্রচুর জল পান করাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি প্রান্তরমধ্যে শৈল বিদীর্ণ করিলেন, তাহাদিগকে যেন জলধি হইতে প্রচুর জল পান করাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরু-এলাকায় পাথর ফাটিয়ে মাটির নীচের জল থেকে তিনি তাদের অনেক খাবার জল দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরুভূমিতে পাথর ফাটিয়ে মাটির নীচের পানি থেকে তিনি তাদের অনেক খাবার পানি দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রান্তরে শৈল বিদারণ করে তিনি তাদের জল পান করালেন, সাগরের অফুরাণ জলরাশির মতই জল পেয়েছিল তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর মরুভূমির পাথরকে দ্বিধাবিভক্ত করেছেন| মাটির গভীর অতল থেকে ওই সব লোকদের তিনি জলও দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মরুপ্রান্তে শৈল ভেদ করলেন এবং তিনি তাদেরকে প্রচুর জল দিলেন, যথেষ্ট পরিমাণে সমুদ্রের মত দিলেন।