Psalms 78:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখনও তারা বারে বারে তাঁর বিরুদ্ধে গুনাহ্ করলো, মরুভূমিতে সর্বশক্তিমানের বিদ্রোহী হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা তাঁর বিরুদ্ধে পাপ করেই গেল, মরুপ্রান্তরে পরাৎপরের প্রতি বিদ্রোহ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখনও তাহারা পুনঃ পুনঃ তাঁহার বিরুদ্ধে পাপ করিল, মরুভূমিতে পরাৎপরের বিদ্রোহী হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখনও তাহারা পুনঃ পুনঃ তাঁহার বিরুদ্ধে পাপ করিল, মরুভূমিতে পরাৎপরের বিদ্রোহী হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা তাঁর বিরুদ্ধে পাপ করতেই থাকল; মহান ঈশ্বরের বিরুদ্ধে মরু-এলাকায় বিদ্রোহ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা তাঁর বিরুদ্ধে গুনাহ্ করতেই থাকল; আল্লাহ্তা’লার বিরুদ্ধে মরুভূমিতে বিদ্রোহ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তা সত্ত্বেও তারা তাঁর বিরুদ্ধে পাপাচরণ করল বারবার, প্রান্তরে পরাৎপরের বিরুদ্ধে করল বিদ্রোহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু লোকরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ কাজ অব্যাহত রেখেছিল| পরাৎপরের বিরুদ্ধে তারা মরুভূমিতে পর্যন্ত বিদ্রোহ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও তারা বার বার তার বিরুদ্ধে পাপ করল, মরুপ্রান্তে মহান সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করল;