Psalms 78:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা আল্লাহ্‌র বিরুদ্ধে কথা বললো, বললো, আল্লাহ্‌ কি মরুভূমিতে টেবিল সাজিয়ে দিতে পারেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলল; তারা বলল, “ঈশ্বর কি সত্যিই মরুপ্রান্তরে মেজ সাজাতে পারেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা ঈশ্বরের বিরুদ্ধে কথা কহিল, বলিল, ঈশ্বর কি প্রান্তরে মেজ সাজাইয়া দিতে পারেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা ঈশ্বরের বিরুদ্ধে কথা কহিল, বলিল, ঈশ্বর কি প্রান্তরে মেজ সাজাইয়া দিতে পারেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ঈশ্বরের বিরুদ্ধে এই কথা বলল, “ঈশ্বর কি মরু-এলাকায় খাবার দিয়ে টেবিল সাজাতে পারেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আল্লাহ্‌র বিরুদ্ধে এই কথা বলল, “আল্লাহ্‌ কি মরুভূমিতে খাবার দিয়ে টেবিল সাজাতে পারেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের বিরুদ্ধে তারা বলল কথা: মরুভূমির মাঝে ঈশ্বর কি ভোজের আয়োজন করতে পারেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওরা ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলো, “ঈশ্বর কি আমাদের এই মরুভূমিতে খাবার এনে দিতে পারবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলল; তার বলল, “ঈশ্বর কি সত্যি মরুপ্রান্তে আমাদের জন্য মেজ সাজাতে পারেন?