Psalms 78:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তিনি শৈলকে আঘাত করলে পানির স্রোত বইল, স্রোতধারা প্রবাহিত হল; তিনি কি অন্নও দিতে পারেন? তাঁর লোকদের জন্য কি গোশ্ত যোগাবেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সত্যিই, তিনি শৈলকে আঘাত করলেন, আর জল বেরিয়ে এল, বিপুল জলস্রোত প্রবাহিত হল, কিন্তু তিনি কি আমাদের রুটি দিতে পারেন? তিনি কি তাঁর লোকেদের খাবার জন্য মাংস দিতে পারেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তিনি শৈলকে আঘাত করিলে জলধারা বহিল, স্রোতোধারা প্রবাহিত হইল; তিনি কি অন্নও দিতে পারেন? আপন প্রজাদের জন্য কি মাংস যোগাইবেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তিনি শৈলকে আঘাত করিলে জলধারা বহিল, স্রোতোধারা প্রবাহিত হইল; তিনি কি অন্নও দিতে পারেন? আপন প্রজাদের জন্য কি মাংস যোগাইবেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি পাথরে আঘাত করলেন আর তা থেকে উপ্চে পড়া জলের স্রোত বেরিয়ে আসল; তাই বলে কি তিনি আমাদের রুটিও দিতে পারেন? তিনি কি তাঁর লোকদের জন্য মাংস যোগাতে পারেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি পাথরে আঘাত করলেন আর তা থেকে উপ্চে পড়া পানির স্রোত বেরিয়ে আসল; তাই বলে কি তিনি আমাদের রুটিও দিতে পারেন? তিনি কি তাঁর বান্দাদের জন্য গোশ্ত যোগাতে পারেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আঘাত করলেন শিলাখণ্ডে, ফলে নির্গত হল বারিধারা, প্রবাহিত হল জলস্রোত। কিন্তু তিনি কি পারেন অন্ন দিতে? অথবা তাঁর প্রজাদের আহারের জন্য পারেন কি মাংস জোগাতে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি পাথরে আঘাত করলেন এবং বন্যার মতো জলধারা বেরিয়ে এলো| কিন্তু তিনি কি আমাদের কিছু রুটি এবং মাংস দিতে পারেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, তিনি যখন শৈলকে আঘাত করলেন, জলের ধারা বেরিয়ে এসেছিল এবং ঝর্নার ধারা প্রবাহিত হয়েছিল৷ কিন্তু তিনি কি খাবার দিতে পারেন? তিনি কি নিজের প্রজাদের জন্য মাংস যোগাতে পারেন?”