Psalms 78:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আল্লাহ্‌র উপরে তাদের ঈমান ছিল না, তাঁর উদ্ধারের শক্তিতে নির্ভর করতো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা তারা ঈশ্বরে বিশ্বাস করেনি এবং তাঁর উদ্ধারে আস্থা রাখেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহারা ঈশ্বরে বিশ্বাস করিত না, তাঁহার পরিত্রাণে নির্ভর করিত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহারা ঈশ্বরে বিশ্বাস করিত না, তাঁহার পরিত্রাণে নির্ভর করিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ ঈশ্বরের উপরে তারা বিশ্বাস করে নি; তিনি যে তাদের উদ্ধার করবেন সেই কথায় তারা নির্ভর করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আল্লাহ্‌র উপরে তারা ঈমান আনে নি; তিনি যে তাদের উদ্ধার করবেন সেই কথায় তারা ভরসা করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ঈশ্বরে বিশ্বাস ছিল না তাদের, তাঁর ত্রাণশক্তিতে তারা করেনি নির্ভর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ লোকরা তাঁকে বিশ্বাস করে নি| ঈশ্বর যে ওদের রক্ষা করতে পারেন, তা ওরা বিশ্বাস করে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করত না এবং তাঁর পরিত্রাণে নির্ভর করত না।