Psalms 78:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি স্নেহময়, তাই অপরাধ মাফ করলেন, ধ্বংস করলেন না, অনেকবার তাঁর ক্রোধ সম্বরণ করলেন, আপনার সমস্ত ক্রোধ উদ্দীপিত করলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও তিনি কৃপাময় ছিলেন; তিনি তাদের অপরাধ ক্ষমা করলেন এবং তাদের ধ্বংস করলেন না। অনেকবার তিনি তাঁর রাগ সংযত করলেন তাঁর সম্পূর্ণ ক্রোধ জাগিয়ে তুললেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিনি স্নেহময়, তাই অপরাধ ক্ষমা করিলেন, ধ্বংস করিলেন না, অনেকবার আপন ক্রোধ সম্বরণ করিলেন, আপনার সমস্ত কোপ উদ্দীপিত করিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি স্নেহময়, তাই অপরাধ ক্ষমা করিলেন, ধ্বংস করিলেন না, অনেকবার আপন ক্রোধ সম্বরণ করিলেন, আপনার সমস্ত ক্রোধ উদ্দীপিত করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও তিনি মমতায় পূর্ণ বলে তাদের অন্যায় ক্ষমা করলেন, তাদের ধ্বংস করলেন না; তাঁর ক্রোধ তিনি বার বার দমন করলেন, তাঁর সম্পূর্ণ ক্রোধ জ্বলে উঠল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও তিনি মমতায় পূর্ণ বলে তাদের অন্যায় মাফ করলেন, তাদের ধ্বংস করলেন না; তাঁর রাগ তিনি বার বার দমন করলেন, তাঁর সম্পূর্ণ ক্রোধ জ্বলে উঠল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ঈশ্বর দয়াময়, তাই ক্ষমা করলেন তাদের সব অপরাধ ধ্বংস করলেন না তাদের। বারবার তিনি সম্বরণ করলেন তাঁর ক্রোধ, প্রজ্বলিত হতে দিলেন না তাঁর রোষানল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঈশ্বর করুণাময় ছিলেন| তিনি ওদের সব পাপ ক্ষমা করে দিলেন, তিনি কিন্তু ওদের ধ্বংস করেন নি| বহুবার ঈশ্বর তাঁর ক্রোধ সংবরণ করেছেন| তিনি নিজেকে কখনই অতিরিক্ত ক্রুদ্ধ হতে দেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও তিনি করুণাময়, তাদের অপরাধ ক্ষমা করলেন এবং তাদের ধ্বংস করলেন না। হ্যাঁ, অনেকবার তিনি তাঁর রাগ সম্বরণ করলেন এবং নিজের সব ক্রোধ উত্তেজিত করলেন না।