Psalms 78:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা সেগুলো তাদের সন্তানদের কাছে গুপ্ত রাখবো না, পরবর্তী বংশের কাছে মাবুদের প্রশংসা বর্ণনা করবো, তাঁর পরাক্রম ও তাঁর কৃত অলৌকিক সমস্ত কাজ বর্ণনা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁদের বংশধরদের কাছে আমরা সেসব লুকিয়ে রাখব না; আমরা আগামী প্রজন্মের কাছে সদাপ্রভুর প্রশংসনীয় কাজের কথা বলব, তাঁর পরাক্রম, আর তাঁর আশ্চর্য কাজ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা সে সকল তাঁহাদের সন্তানগণের কাছে গুপ্ত রাখিব না, উত্তরকালীন বংশের কাছে সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করিব, তাঁহার পরাক্রম ও তাঁহার কৃত আশ্চর্য্য ক্রিয়া সকল বর্ণনা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা সেই সকল তাঁহাদের সন্তানগণের কাছে গুপ্ত রাখিব না, উত্তরকালীন বংশের কাছে সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করিব, তাঁহার পরাক্রম ও তাঁহার কৃত আশ্চর্য ক্রিয়া সকল বর্ণনা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের বংশধরদের কাছে আমরা তা গোপন রাখব না; আমরা পরের বংশধরদের কাছে সদাপ্রভুর গৌরবপূর্ণ কাজের কথা বলব; তাঁর শক্তির কথা আর তিনি যে সব আশ্চর্য কাজ করেছেন সেই সব কথা বলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের বংশধরদের কাছে আমরা তা গোপন রাখব না; আমরা পরের বংশধরদের কাছে মাবুদের গৌরবপূর্ণ কাজের কথা বলব; তাঁর শক্তির কথা আর তিনি যে সব কুদরতি দেখিয়েছেন সেই সব কথা বলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের বংশধরদের কাছে আমরা গোপন করব না সে কথা, উত্তরপুরুষের কাছে আমরা বর্ণনা করব প্রভু পরমেশ্বরের মহিমা ও পরাক্রম, তাঁর অভিনব কার্যকলাপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই গল্প আমরাও ভুলে যাবো না| আমাদের লোকরা শেষ প্রজন্মকে পর্যন্ত এই গল্প বলতে থাকবে| আমরা সবাই প্রভুর প্রশংসা করবো এবং প্রভু যে সব আশ্চর্য্য কার্য করেছেন তা বলবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা সে সকল তাদের সন্তানদের কাছে গোপন করব না, আমরা সদাপ্রভুুর গৌরব যোগ্য কাজের বিষয় পরবর্তী প্রজন্মের কাছে বলব,