Psalms 78:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি মিসরে তাঁর সমস্ত চিহ্ন-কাজ, সোয়নের মাঠে তাঁর অদ্ভুত সমস্ত লক্ষণ, স্থাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেদিন মিশরে তিনি তাঁর চিহ্নগুলি, সোয়নের অঞ্চলে তাঁর আশ্চর্য কাজগুলি দেখালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি মিসরে আপন চিহ্ন সকল, সোয়নের মাঠে আপন অদ্ভুত লক্ষণ সকল, স্থাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি মিসরে আপন চিহ্ন সকল, সোয়নের মাঠে আপন অদ্ভুত লক্ষণ সকল, স্থাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেদিন মিসরে তিনি চিহ্ন দেখিয়েছিলেন আর আশ্চর্য কাজ করেছিলেন সোয়ন এলাকায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেদিন মিসরে তিনি চিহ্ন দেখিয়েছিলেন আর অলৌকিক চিহ্ন দেখিয়েছিলেন সোয়ন এলাকায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি দেখালেন তাঁর পরাক্রম মিশর দেশের সোয়ান প্রান্তরে, সাধন করলেন অলৌকিক কার্যসমূহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরে ঈশ্বর যে সব চমৎকার কাজগুলি করেছিলেন তার কথা ওরা ভুলে গিয়েছিলো, সোয়ন প্রান্তরের চমৎকার কাজের কথা ওরা ভুলে গিয়েছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তিনি মিশরে নিজের ভয়ঙ্কর চিহ্নগুলি এবং সোয়নের এলাকায় নিজের আশ্চর্য্য কাজগুলি সম্পন্ন করলেন।