Psalms 78:45 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদের মধ্যে গ্রাসকারী ডাঁশ মাছি, ও বিনাশকারী ভেক প্রেরণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ঝাঁকে ঝাঁকে মাছি পাঠালেন যা তাদের গ্রাস করল, আর ব্যাঙদের পাঠালেন যা তাদের বিধ্বস্ত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাদের মধ্যে গ্রাসকারী দংশক, ও বিনাশকারী ভেক প্রেরণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদের মধ্যে গ্রাসকারী দংশক, ও বিনাশকারী ভেক প্রেরণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মধ্যে তিনি ঝাঁকে ঝাঁকে পোকা পাঠালেন, সেগুলো তাদের যেন খেয়ে শেষ করে দিল। তিনি ব্যাংয়ের দল পাঠিয়ে দিলেন, সেগুলো তাদের সর্বনাশ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মধ্যে তিনি ঝাঁকে ঝাঁকে পোকা পাঠালেন, সেগুলো তাদের যেন খেয়ে শেষ করে দিল। তিনি ব্যাঙের দল পাঠিয়ে দিলেন, সেগুলো তাদের সর্বনাশ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মাঝে তিনি পাঠালেন দংশনকারী পতঙ্গের ঝাঁক, পাঠালেন ভেককুল, যারা বিপর্যস্ত করে তুলল সারা দেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর ঝাঁকে ঝাঁকে মাছি পাঠালেন যারা মিশরবাসীদের কামড় দিলো, তিনি অগনিত ব্যাঙ পাঠালেন যারা মিশরবাসীর জীবন ধ্বংস করে দিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদের মধ্যে মাছির ঝাঁক পাঠালেন যা তাদের গ্রাস করল ও ব্যাঙ যা তাদের জায়গায় আক্রমণ করল।