Psalms 78:48 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদের পশুগুলোকে শিলাতে, পালগুলোকে বজ্রের আঘাতের হাতে তুলে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের গবাদি পশুদের শিলার কাছে, আর তাদের গৃহপালিত পশুপালকে বজ্রবিদ্যুতের কাছে সমর্পণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাদের পশুগণকে শিলাতে, পাল সকলকে বজ্রাঘাতে সমর্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদের পশুগণকে শিলাতে, পাল সকলকে বজ্রাঘাতে সমর্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি শিলাবৃষ্টির হাতে তাদের গরুর পাল তুলে দিলেন আর বাজ পড়ার হাতে তুলে দিলেন তাদের পশুর পাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি শিলাবৃষ্টির হাতে তাদের গরুর পাল তুলে দিলেন আর বাজ পড়ার হাতে তুলে দিলেন তাদের পশুর পাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাদের গৃহপালিত পশুগুলিকে বিনষ্ট করলেন মারাত্মক রোগে, ও তাদের মেষপালকে সমর্পণ করলেন মহামারীর কবলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিলাবৃষ্টি দিয়ে তিনি ওদের পশুদের মারলেন এবং বজ্র-বিদ্যুৎ দিয়ে গবাদি পশুদের মারলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদের গবাদি পশুর ওপরে শিলাবৃষ্টি এবং তাদের পশুপালের মধ্যে বজ্রপাত করলেন।