Psalms 78:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ইয়াকুবের মধ্যে সাক্ষ্য দাঁড় করিয়েছেন, ইসরাইলের মধ্যে শরীয়ত স্থাপন করেছেন; যা তিনি আমাদের পূর্বপুরুষদেরকে হুকুম দিয়েছিলেন, যেন তাঁরা নিজ নিজ সন্তানদের তা জানান;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যাকোবের জন্য বিধি দিয়েছিলেন আর তিনি তাঁর আইন ইস্রায়েলে প্রতিষ্ঠা করেছিলেন, যা তিনি আমাদের পূর্বপুরুষদের আদেশ দিয়েছিলেন তাঁদের ছেলেমেয়েদের শিক্ষা দেওয়ার জন্য,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি যাকোবের মধ্যে সাক্ষ্য দাঁড় করাইয়াছেন, ইস্রায়েলের মধ্যে ব্যবস্থা স্থাপন করিয়াছেন; যাহা তিনি আমাদের পিতৃপুরুষদিগকে আজ্ঞা দিয়াছিলেন, যেন তাঁহারা আপন আপন সন্তানগণকে তাহা জানান;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি যাকোবের মধ্যে সাক্ষ্য দাঁড় করাইয়াছেন, ইস্রায়েলের মধ্যে ব্যবস্থা স্থাপন করিয়াছেন; যাহা তিনি আমাদের পিতৃপুরুষদিগকে আজ্ঞা দিয়াছিলেন, যেন তাঁহারা আপন আপন সন্তানগণকে তাহা জানান;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যাকোবের বংশের উপর তাঁর আজ্ঞা জারি করেছেন, ইস্রায়েল জাতির জন্য তাঁর আইন-কানুন স্থাপন করেছেন; সেই আইন-কানুন তাদের ছেলেমেয়েদের শিক্ষা দিতে তিনি আমাদের পূর্বপুরুষদের আদেশ করেছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ইয়াকুবের বংশের উপর তাঁর হুকুম জারি করেছেন, ইসরাইল জাতির জন্য তাঁর শরীয়ত স্থাপন করেছেন; সেই শরীয়ত তাদের ছেলেমেয়েদের শিক্ষা দিতে তিনি আমাদের পূর্বপুরুষদের হুকুম দিয়েছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোবকুলে তিনি স্থাপন করেছেন তাঁর সাক্ষ্য, তিনি নির্দেশ করেছেন তাঁর বিধান ইসরায়েল জাতির মাঝে। আমাদের পিতৃপুরুষদের আজ্ঞা দিয়েছিলেন ঈশ্বর, যেন তাদের সন্তানদের তারা শিক্ষা দেয় সেই বিধান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যাকোবের সঙ্গে একটা চুক্তি করেছেন| ইস্রায়েলকে ঈশ্বর একটা বিধি দিয়েছিলেন| আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর আজ্ঞা দিয়েছেন| তিনি আমাদের পূর্বপুরুষদের বলেছেন তারা যেন তাদের উত্তরপুরুষদের সেই বিধি সম্পর্কে শিক্ষাদান করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনি যাকোবের মধ্যে নিয়মের আদেশ স্থাপন করিয়েছিলেন এবং ইস্রায়েলের মধ্যে ব্যবস্থা স্থাপন করিয়েছেন। তিনি আমাদের পিতৃপুরুষদেরকে আদেশ দিয়েছিলেন যে তারা নিজেদের সন্তানদের তা শেখাবে।