Psalms 78:50 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি নিজের ক্রোধের জন্য পথ করলেন, মৃত্যু থেকে তাদের প্রাণ রক্ষা করেন নি; কিন্তু তাদের জীবন মহামারীর হাতে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁর ক্রোধ তাদের বিরুদ্ধে নিক্ষেপ করলেন; মৃত্যু থেকে তিনি তাদের বাঁচালেন না কিন্তু মহামারির হাতে তুলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি নিজ ক্রোধের জন্য পথ করিলেন, মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করেন নাই; কিন্তু তাহাদের জীবন মহামারীর হস্তে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি নিজ ক্রোধের জন্য পথ করিলেন, মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করেন নাই; কিন্তু তাহাদের জীবন মহামারীর হস্তে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর ক্রোধ প্রকাশের পথের বাধা তিনি দূর করে দিলেন; তিনি মৃত্যু থেকে তাদের রেহাই দেন নি বরং মড়কের হাতে তাদের তুলে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর গজব-নাজেল পথের বাধা তিনি দূর করে দিলেন; তিনি মৃত্যু থেকে তাদের রেহাই দেন নি বরং মহামারীর হাতে তাদের তুলে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি নিজ ক্রোধের পথ করলেন উন্মুক্ত, মৃত্যুর গ্রাস থেকে তিনি তাদের উদ্ধার করেননি, বরং মহামারীর কবলে তাদের করলেন সমর্পণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ক্রোধ প্রদর্শনের জন্য ঈশ্বর একটা রাস্তা পেয়েছিলেন| ওদের একটা লোককেও তিনি বাঁচতে দিলেন না| এক মহামড়কের মধ্যে দিয়ে তিনি ওদের মরতে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি নিজের রাগের জন্য পথ করলেন, তিনি মৃত্যু থেকে তাদের রক্ষা করেননি; কিন্তু তাদেরকে মহামারীর হাতে দিলেন।