Psalms 78:56 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তারা সর্বশক্তিমানের পরীক্ষা করলো, তাঁর বিদ্রোহী হল, তাঁর সমস্ত নির্দেশ পালন করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা ঈশ্বরকে পরীক্ষা করেই চলল আর পরাৎপরের বিরুদ্ধে বিদ্রোহ করল; তাঁর বিধিবিধান তারা পালন করল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তাহারা পরাৎপর ঈশ্বরের পরীক্ষা করিল, তাঁহার বিদ্রোহী হইল, তাঁহার সাক্ষ্য সকল পালন করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তাহারা পরাৎপর ঈশ্বরের পরীক্ষা করিল, তাঁহার বিদ্রোহী হইল, তাঁহার সাক্ষ্য সকল পালন করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তবুও তারা মহান ঈশ্বরকে পরীক্ষা করল আর তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করল; তাঁর আজ্ঞা তারা পালন করল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তবুও তারা আল্লাহ্‌তা’লাকে পরীক্ষা করল আর তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করল; তাঁর হুকুম তারা পালন করল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবুও তারা পরাৎপর ঈশ্বরের বিরুদ্ধে করল বিদ্রোহ, পালন করল না তাঁর আদেশ, আঘাত হানল তাঁর অসীম ধৈর্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ওরা পরাৎ‌‌পর ঈশ্বরকে পরীক্ষা করেছিলো এবং তাঁকে দুঃখী করেছিলো| ওই সব লোক ঈশ্বরের আজ্ঞা মান্য করে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবু তারা সর্বশক্তিমান মহান ঈশ্বরের পরীক্ষা করল, তারা বিদ্রোহী হল এবং তার গুরুত্বপূর্ণ আদেশগুলি পালন করল না।