Psalms 78:57 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সরে গেল, তাদের পূর্বপুরুষদের মত বেঈমানী করলো; তারা বেয়াড়া ধনুকের মত বেঁকে রইল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের পূর্বপুরুষদের মতো তারা ছিল বিশ্বাসঘাতক আর বিশ্বাসহীন, ত্রুটিযুক্ত ধনুকের মতো অনির্ভরযোগ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সরিয়া গেল, তাহাদের পিতৃপুরুষদের ন্যায় বিশ্বাসঘাতকতা করিল; তাহারা বঞ্চক ধনুকের ন্যায় পার্শ্বে ফিরিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সরিয়া গেল, তাহাদের পিতৃপুরুষদের ন্যায় বিশ্বাসঘাতকতা করিল; তাহারা বঞ্চক ধনুকের ন্যায় পার্শ্বে ফিরিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের পূর্বপুরুষদের মতই তারা ঠিক পথ থেকে সরে গিয়ে বিশ্বাসঘাতকতা করল; বেয়াড়া ধনুকের মতই তারা বেঁকে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের পূর্বপুরুষদের মতই তারা ঠিক পথ থেকে সরে গিয়ে বেঈমানী করল; বেয়াড়া ধনুকের মতই তারা বেঁকে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাঁর প্রতি বিমুখ হল, তাদের পিতৃপুরুষদের মতই করল বিশ্বাসঘাতকতা, তারা হয়ে উঠল ঈশ্বরের উদ্দেশ্য সাধনের অযোগ্য, অপদার্থ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওরা ঠিক ওদের পূর্বপুরুষদের মতই ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলো| ওরা একটি বঞ্চক ধনুকের মত দিক পরিবর্তন করেছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা অবিশ্বস্ত হল এবং বিশ্বাসঘাতকতা করল তাদের পূর্বপুরুষদের মত; তারা ত্রুটিপূর্ণ ধনুকের মত অনির্ভরযোগ্য হল।