Psalms 78:58 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তারা নিজেদের উচ্চস্থলীগুলোর দ্বারা তাঁকে অসন্তুষ্ট করলো, নিজেদের খোদাই-করা মূর্তিগুলো দ্বারা তাঁর অন্তর্জ্বালা জন্মাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের উঁচু পীঠস্থানগুলি দিয়ে তারা তাঁকে রাগিয়ে তুলল; তাদের প্রতিমা দিয়ে তাঁর ঈর্ষা জাগ্রত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাহারা আপনাদের উচ্চস্থলীসমূহের দ্বারা তাঁহাকে অসন্তুষ্ট করিল, আপনাদের ক্ষোদিত প্রতিমাগণ দ্বারা তাঁহার অন্তর্জ্বালা জন্মাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাহারা আপনাদের উচ্চস্থলীসমূহের দ্বারা তাঁহাকে অসন্তুষ্ট করিল, আপনাদের ক্ষোদিত প্রতিমাগণ দ্বারা তাঁহার অন্তর্জ্বালা জন্মাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা পাহাড়ের উপরকার বেদীগুলো ব্যবহার করে তাঁকে অসন্তুষ্ট করে তুলল; খোদাই করা প্রতিমা পূজা করে তাঁর পাওনা ভক্তির আগ্রহ বাড়িয়ে তুলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা পাহাড়ের উপরকার বেদীগুলো ব্যবহার করে তাঁর রাগ জাগিয়ে তুলল; খোদাই-করা মূর্তি পূজা করে তাঁর পাওনা এবাদতের আগ্রহ বাড়িয়ে তুলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাহাড়ের উপর দেবস্থান প্রতিষ্ঠা করে তারা স্থাপন করল দেবমূর্তি, প্রজ্বলিত করল ঈশ্বরের রোষাগ্নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা উচ্চস্থান তৈরী করেছিলো এবং ঈশ্বরকে ক্রুদ্ধ করেছিলো| তারা মূর্ত্তিসমূহ তৈরী করেছিলো এবং ঈশ্বরকে অত্যন্ত ঈর্ষান্বিত করে তুলেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা তাদের পৌত্তলিক মন্দিরের দ্বারা তাকে অসন্তুষ্ট করল এবং তাদের প্রতিমাদের দ্বারা তারা তাঁকে ঈর্ষান্বিত রাগে প্ররোচিত করল।