Psalms 78:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন উত্তরকালীন বংশ তা জানতে পারে, এবং উঠে নিজ নিজ সন্তানদের কাছে তা বর্ণনা করতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন পরবর্তী প্রজন্ম সেগুলি জানতে পারে, এমনকি তারাও পারে যাদের জন্ম হয়নি, এবং তারা যেন পরে নিজের নিজের ছেলেমেয়েদের বলতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন উত্তরকালীন বংশ, [অর্থাৎ] যে সন্তানগণ জন্মিবে, তাহারা তাহা জানিতে পারে, এবং উঠিয়া আপন আপন সন্তানগণের কাছে তাহার বর্ণনা করিতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন উত্তরকালীন বংশ, [অর্থাৎ] যে সন্তানগণ জন্মিবে, তাহারা তাহা জানিতে পারে, এবং উঠিয়া আপন আপন সন্তানগণের কাছে তাহার বর্ণনা করিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে পরের বংশধরেরা, যারা এখনও জন্মগ্রহণ করে নি তারা সেগুলো জানতে পারে আর তাদের সন্তানদের কাছে তা বলতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে পরের বংশধরেরা, যারা এখনও জন্মগ্রহণ করে নি তারা সেগুলো জানতে পারে আর তাদের সন্তানদের কাছে তা বলতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন উত্তরপুরুষেরা লাভ করে সেই বিধানের জ্ঞান এবং তারাও তাদের আগামী প্রজন্মের কাছে বর্ণনা করতে পারে সেই জ্ঞানের কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নতুন শিশুরা জন্ম নেবে| তারা আস্তে আস্তে বড় হবে| তারা তাদের ছেলেমেয়েদের এই গল্পগুলো বলবে| এইভাবে শেষ প্রজন্মের মানুষ পর্যন্ত এই বিধি জানতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তা আদেশ করেছিলেন যেন পরবর্তী প্রজন্ম এই আদেশ জানতে পারে, যে সকল সন্তান এখনও জন্মায় নি, তারা তা জানতে পারে এবং তারা যেন আবার নিজের নিজের সন্তানদের কাছে বর্ণনা করতে পারে।